AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন: ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৪ পিএম, ১৫ মে, ২০২৬

ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন: ট্রাম্প

বেইজিংয়ে চলমান বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প জানান, বৃহস্পতিবার (১৪ মে) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরান ইস্যু গুরুত্ব পায়। তার দাবি, বৈঠকে শি জিনপিং ইরানের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখার আশ্বাস দিয়েছেন।

এদিকে, সাক্ষাৎকারটি এখনো পুরোপুরি সম্প্রচার হয়নি। ফলে ট্রাম্পের বক্তব্যের আরও বিস্তারিত তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান নিয়ে বিশ্বজুড়ে নজর রয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!