AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩২ এএম, ১৩ মে, ২০২৬

৯ বছর পর চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

দীর্ঘ বিরতির পর আবারও চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বেইজিং পৌঁছানোর পর ট্রাম্পকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। সফরের দ্বিতীয় দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরসূচিতে ঐতিহাসিক ‘টেম্পল অব হেভেন’ পরিদর্শন এবং চীনা প্রেসিডেন্টের আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার বিষয়ও রয়েছে।

এ সফরে ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরাও থাকছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, প্রতিনিধি দলে প্রযুক্তি ও শিল্পখাতের প্রভাবশালী ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ট্রাম্প ও শি জিনপিংয়ের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল দক্ষিণ কোরিয়ায় এক সংক্ষিপ্ত বৈঠকে। সে সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক এবং শুল্ক ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতিতে এই সফর গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও কৌশলগত সম্পর্ক নিয়ে দুই দেশের মধ্যে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সফরকে কেন্দ্র করে বেইজিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!