AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নয়া চমক?


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৭ পিএম, ৬ মে, ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে নয়া চমক?

শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার

খুব শিগগিরই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলেছে। এ খবর এখন সবারই জানা। কিন্তু, কে হতে চলেছেন বিজেপি’র মুখ্যমন্ত্রী? এ প্রশ্নই এখন সবার মুখে মুখে।

মঙ্গলবার বিজেপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রাজ্যে থাকবেন এবং কলকাতার নিউটাউনের হোটেলে বিজয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও তাদের কেউই এখন পর্যন্ত কলকাতায় আসেননি।

এর ফলে মুখ্যমন্ত্রী কে হবেন, সে প্রশ্ন রয়েই গেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এমন একাধিক নাম নিয়ে জল্পনা থাকলেও কিছুই জানানো হয়নি এখন পর্যন্ত।

ওদিকে নির্বাচনে বিপুলভাবে পরাজয় এবং হেরে যাওয়ার পরেও পদত্যাগে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইস্তফা দেন বা না দেন—তার বিদায়ী সরকারের মেয়াদ ৯ মে পর্যন্ত। ওইদিনই নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে সূত্রের আভাস। সুতরাং মুখ্যমন্ত্রী বাছাই পর্ব দীর্ঘায়িত করা যাবে না।

রাজনীতিতে চমক দেখাতে ওস্তাদ বিজপি কি রাজ্যের পরিচিত মুখদের থেকেই মুখ্যমন্ত্রী বাছাই করবে, নাকি একেবারেই অপরিচিত (কিন্তু, শীর্ষ মহলে পরিচিত) কোনো মুখকে সকলের কাছে পরিচিত করে তুলবে—সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!