AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি সেনাবাহিনী নিয়ে কড়া মন্তব্য আলবানিজের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৮ পিএম, ২১ এপ্রিল, ২০২৬

ইসরায়েলি সেনাবাহিনী নিয়ে কড়া মন্তব্য আলবানিজের

ইসরায়েলের সেনাবাহিনীর সমালোচনা করে জাতিসংঘের বিশেষ দূত ফ্রানসেস্কা আলবানিজ বলেছেন, ‘এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী। তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম করেছে। তারা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন লঙ্ঘন করেছে।’

মঙ্গলবার (২১ এপ্রিল) মিডল ইস্ট মনিটর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সৈন্যদের এক ফিলিস্তিনি শিশুর ওপর নির্যাতনের একটি ভিডিও দেখার পর তিনি এই প্রতিক্রিয়া জানান। আলবানিজ তার অফিশিয়াল অ্যাকাউন্টে লেখেন, ‘আমি যথেষ্ট দেখেছি, তাই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি, ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী।’

গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ এনে আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়ার পর থেকেই আলবানিজের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। তিনি এমনকি সরাসরি প্রাণনাশের হুমকিও পেয়েছেন।

এ বিষয়ে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার জীবন হুমকির মুখে। তিনি সবসময়ই বিপদের মধ্যে বাস করছেন। প্রতিবেদনটি প্রকাশ করার পর থেকে তার জীবন ‘রোলার কোস্টার রাইডের’ মতো হয়ে উঠেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!