AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান সফরের আগে ওয়াশিংটনে উত্তেজনা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:২৫ পিএম, ২০ এপ্রিল, ২০২৬

পাকিস্তান সফরের আগে ওয়াশিংটনে উত্তেজনা

বিবিসি জানিয়েছে, পাকিস্তান সফরকে ঘিরে সোমবার সকালে ওয়াশিংটনে বিশৃঙ্খলা দেখা গেছে। তবে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকদের বহুল প্রতীক্ষিত বৈঠক কবে হবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে (মার্কিন সময় সকাল ৯টার কিছু পর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার এখনই রওনা হচ্ছেন।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের কার্যালয় বা হোয়াইট হাউস থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। সাধারণত সংবাদমাধ্যমকে কোনো তথ্য না জানিয়ে এমন সফর শুরু হওয়া অত্যন্ত অস্বাভাবিক। এমন ঘটনা কখনও শোনা যায়নি বললেই চলে।

হোয়াইট হাউস থেকে সর্বশেষ আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেছে গতকাল রবিবার। এ দিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেন যে, এই তিনজনই আলোচক দলে থাকবেন। তবে সফরের সময়সূচি সম্পর্কে তিনি তখনও কিছু জানাতে পারেননি।

এ বিষয়ে জানতে ওয়াশিংটনের বিভিন্ন কর্মকর্তা ও দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো তথ্য জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!