AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরান সেনাবাহিনীর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:০৮ পিএম, ১৯ এপ্রিল, ২০২৬

শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরান সেনাবাহিনীর

ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং স্থল, আকাশ ও সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, শত্রুর মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে।

রোববার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য  উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইরানের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি।

তিনি বলেছেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীও সামরিক সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে শত্রুদের দৃঢ়ভাবে মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

হাতামি বলেন, ইরানি বাহিনী আত্মত্যাগ ও ‘জিহাদি’ চেতনায় উদ্বুদ্ধ এবং তারা তাদের দায়িত্ব পালনের অবিচল অঙ্গীকার ব্যক্ত করেছে।

ইরানের এই সেনাপ্রধান বলেন, আমাদের বাহিনী শত্রুর মোকাবিলায় এবং আত্মত্যাগের জন্য ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে; তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে।

সূত্র: আল জাজিরা।

 

 

একুশে সংবাদ/ওজি

 

 

 

Link copied!