চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা প্রেসিডেন্ট জানিয়েছেন, এ ধরনের কোনো অস্ত্র সরবরাহের সঙ্গে চীন জড়িত নয় বলে তিনি স্পষ্ট করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন।
ট্রাম্প বলেন, তিনি চীনা প্রেসিডেন্টকে ইরানকে অস্ত্র না দিতে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তাঁর ভাষায়, “আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে। তাই আমি তাঁকে লিখেছিলাম, এমনটা না করতে বলেছি।”
তিনি আরও দাবি করেন, সি চিন পিং জবাবি চিঠিতে জানিয়েছেন যে চীন এ ধরনের কোনো কার্যক্রমে জড়িত নয়।
এর আগে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছিল, চীন ইরানকে উন্নত অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তবে বেইজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে বলে জানায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তথ্যসূত্র: আল-জাজিরা
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

