AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৫ পিএম, ১৪ এপ্রিল, ২০২৬

ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি কূটনৈতিক সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টায় রিয়াদের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ।

সোমবার (১৩ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক ফোনালাপে তিনি এ আশ্বাস দেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা, যুদ্ধবিরতি-পরবর্তী পরিস্থিতি এবং কূটনৈতিক উদ্যোগ নিয়ে বিস্তারিত কথা হয়।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরান দায়িত্বশীলতার সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশ নিয়েছে। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান ও অতিরিক্ত দাবির কারণে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।

এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং আলোচনার অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি এখনও অনিশ্চিত।

বিশ্লেষকদের মতে, সরাসরি কোনো পক্ষ না নিলেও সৌদি আরবের এই কূটনৈতিক অবস্থান মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!