AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘চিকেনস নেক’ নিয়ে নতুন করে ভাবনা, বার্তা দিলেন নরেন্দ্র মোদি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:১৬ পিএম, ১৩ এপ্রিল, ২০২৬

‘চিকেনস নেক’ নিয়ে নতুন করে ভাবনা, বার্তা দিলেন নরেন্দ্র মোদি

ভারতের চিকেনস নেক খ্যাত শিলিগুড়ি করিডরকে আলাদা করার চেষ্টা করছে কিছু টুকরো টুকরো গ্যাং। শিলিগুড়িতে নির্বাচনি প্রচারণায় গিয়ে এমন উদ্বেগ প্রকাশ করে তিনি এর পিছনে মমতা ব্যানার্জির তোষণের রাজনীতি আছে বলে অভিযোগ করেছেন।

রোববার (১২ এপ্রিল) শিলিগুড়ির কাউয়াখালীতে নির্বাচনি প্রচারণা থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেন, শিলিগুড়ি ভারতের জাতীয় সড়ক সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোর কেবলমাত্র শব্দ নয়, তৃণমূলের সরকার তোষণের রাজনীতির কারণে ভোট ব্যাংককে খুশি করতে এই কাজ করেছে।

গোটা দেশে একটা টুকরো টুকরো গ্যাং আছে উল্লেখ করে মোদি বলেন, এই গ্যাং শিলিগুড়ি করিডোরকে দেশ থেকে আলাদা করার হুমকি দিয়েছে। তোষণের রাজনীতির কারণে এই তৃণমূল সরকার এইসব লোকদের সড়ক থেকে একেবারে সংসদ পর্যন্ত সমর্থন দেয়। এটাই তৃণমূলের আসল চেহারা।

তোষণের রাজনীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে রাজ্য সরকারের বাজেটে মাদরাসার উন্নয়নে তৃণমূল সরকার ৬০০০ কোটি রুপির অর্থ বরাদ্দ করেছে। অথচ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বাংলার সরকার বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেনি। এদিকে নির্বাচনি প্রচারণায় থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ছাড় দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, যারা বাংলা বিরোধী, সেই বিজেপিকে একটি ভোটও দেবেন না। তাদের কোন অধিকার নেই বাংলায় এসে ভোট চাওয়ার।

মমতার দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ভোটার তালিকা দিয়েই ভোট করে প্রধানমন্ত্রী হয়েছেন, তাই আগে আপনি পদত্যাগ করুন। স্বরাষ্ট্রমন্ত্রীও হয়েছিলেন, ক্ষমতা থাকলে, হিম্মত থাকলে তারও পদত্যাগ করা উচিত। আগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!