AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যের ওপর নজর রাখা হচ্ছে : জাপান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৮ এএম, ১৩ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যের ওপর নজর রাখা হচ্ছে : জাপান

যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে জাপান। দেশটির চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা কিহারা জানিয়েছেন, পরিস্থিতির প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করছে টোকিও।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে কিহারা বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সর্বশেষ অবস্থা, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক তৎপরতা এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি—সবকিছুর ওপর নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি দ্রুত শান্ত হওয়া।” কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের সমাধান সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হরমুজ প্রণালিতে সম্ভাব্য সামরিক অভিযান বা মাইন অপসারণে জাপান অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে কিহারা জানান, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশ্বের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে জাপানসহ অনেক দেশই উদ্বিগ্ন। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি জ্বালানি সংকটের আশঙ্কাও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কমে যাওয়ায় এশিয়ার দেশগুলো বিকল্প জ্বালানি উৎস খোঁজার দিকে ঝুঁকছে। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে উচ্চমূল্যে হিলিয়াম আমদানি শুরু করেছে এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমানের সঙ্গে তেল-গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা চালাচ্ছে, যাতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো যায়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!