AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে করতে চায় ভারত: জয়শঙ্কর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:২৩ পিএম, ৮ এপ্রিল, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে করতে চায় ভারত: জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।

জয়শঙ্কর বলেন, বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক শক্তিশালী করা, পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি সহযোগিতা, গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং সীমান্তে সহিংসতা রোধের মতো বিষয় গুরুত্ব পায়।

এছাড়া ভিসা সহজীকরণ, অপরাধীদের প্রত্যর্পণ, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে ড. খলিলুর রহমান দিল্লি সফর করছেন।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!