যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানায়, ইরানের মধ্যাঞ্চলের আকাশে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে থাকা পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা কম। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে শুক্রবার (৩ এপ্রিল) ইরান ইসরায়েলসহ কয়েকটি উপসাগরীয় দেশের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। একই সময় তেহরান ও ইসফাহান অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে।
অন্যদিকে, বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতের মিনা আল-আহমাদি তেল শোধনাগার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যাতে আগুন ধরে যায়। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন এ হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী কাজ করছে।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

