AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২০ এএম, ৩ এপ্রিল, ২০২৬

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদ থেকে পাম বন্ডিকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লানচ সাময়িকভাবে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করবেন।

পোস্টে তিনি পাম বন্ডিকে ‘দেশপ্রেমিক’ ও ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে উল্লেখ করে বলেন, গত এক বছরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পাম বন্ডি এর আগে ফ্লোরিডা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

তবে তার অপসারণের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, বিচার বিভাগের নেতৃত্ব এবং আলোচিত কিছু তদন্তসংক্রান্ত বিষয় এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

এর আগে গত ৫ মার্চ হোমল্যান্ড সিকিউরিটি প্রধানের পদ থেকেও ক্রিস্টি নোয়েমকে সরিয়ে দিয়েছিলেন ট্রাম্প।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!