AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৪ এএম, ২ এপ্রিল, ২০২৬

বুরুন্ডিতে সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ৭০

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৫৭ জন আহত হয়েছেন।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে রাজধানী বুজুমবুরার উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক ঘাঁটির গুদামে আগুন লাগে। পরে সেখানে মজুত থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়লে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অন্তত তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ ও আগুনের শিখা দূর থেকেও দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে যান। বিস্ফোরণের ফলে গোলাবারুদ ছড়িয়ে পড়ায় ঝুঁকি আরও বেড়ে যায়।

সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালোইস এনডাইকেঙ্গুরুকিয়ে জনগণকে সতর্ক করে বলেছেন, কেউ যেন অবিস্ফোরিত গোলাবারুদ বা সন্দেহজনক বস্তু দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো হামলার ঘটনা নয় এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ঘটনার পরদিন সকালে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বোহাঙ্গা ক্যাথলিক প্যারিশে রাখা হয়েছে এবং স্বজনদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!