AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০১ এএম, ৩১ মার্চ, ২০২৬

দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাংকারে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা কুয়েতি তেলের ট্যাংকার ‘আল-সালমি’তে হামলার ঘটনা ঘটেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে।

কেপিসি জানায়, হামলার সময় ট্যাংকারটি সম্পূর্ণ তেল বোঝাই ছিল এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর জাহাজে আগুন ধরে যায়, ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কোনো নাবিক আহত হননি এবং সবাই নিরাপদে আছেন।

একই দিনে এর আগে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৩১ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আরেকটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানার খবর পাওয়া যায়। সেখানেও নাবিকরা অক্ষত রয়েছেন।

এদিকে, উপসাগরীয় অঞ্চলে দিনজুড়ে উত্তেজনা বিরাজ করে। সৌদি আরবের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দিকে ১০টির বেশি ড্রোন ও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর বেশিরভাগই পূর্বাঞ্চলীয় জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ছিল। এছাড়া আল খারজ গভর্নরেট এবং রাজধানী রিয়াদকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!