AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:২২ এএম, ২৮ মার্চ, ২০২৬

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

দেশীয় বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

শুক্রবার (২৭ মার্চ) এক সরকারি বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়, ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস, সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জ এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৈঠকে নোভাক উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে।

এদিকে দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মার্চ মাসে তেল শোধনের পরিমাণ স্থিতিশীল রয়েছে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেলের মজুদ রয়েছে। রিফাইনারিগুলোও উচ্চ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তায় পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং পরিবহন খাতে চাপ সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!