AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০৩ এএম, ২৮ মার্চ, ২০২৬

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৮ মার্চ) ভোরেরাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের আটক করা হয়।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের জানান, একটি তদন্ত কমিশনের সুপারিশের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এ গ্রেপ্তার করা হয়েছে। কমিশনটির নেতৃত্বে ছিলেন বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কি।

জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নেপালে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর সংঘর্ষ তীব্র আকার ধারণ করে, এতে অন্তত ৭০ জন নিহত হন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান কে পি শর্মা অলি। এর আগেই পদত্যাগ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

এরপর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং বিক্ষোভ ও সহিংসতার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হয়। সেই কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই বর্তমান গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে নেপালের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বালেন্দ্র শাহ (বালেন শাহ), যিনি দেশটির ইতিহাসে অন্যতম কনিষ্ঠ সরকারপ্রধান।

গ্রেপ্তারের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ। তিনি জানান, আইনের দৃষ্টিতে কেউই ঊর্ধ্বে নয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!