সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এ ধরনের হামলার উল্লেখ রয়েছে বলে জানিয়েছে তাসনিম।
তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলে শনাক্ত হওয়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, সৌদি আরবের পূর্বাঞ্চল তেল স্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই অঞ্চলকে লক্ষ্য করে হামলার আশঙ্কা আগে থেকেই ছিল।
এ ঘটনায় এখনো যুক্তরাষ্ট্র বা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

