AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিম জং উনের কিশোরী কন্যা এবার ট্যাংক চালাল


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:০৪ পিএম, ২০ মার্চ, ২০২৬

কিম জং উনের কিশোরী কন্যা এবার ট্যাংক চালাল

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যাকে এবার সামরিক ট্যাংক চালাতে দেখা গেল।

শুক্রবার (২০ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে কিম জং উন ট্যাংকের ওপর বসে আছেন এবং তাঁর মেয়ে ট্যাংকটি পরিচালনা করছেন।

এভাবে একের পর এক সমরাস্ত্রের মহড়ায় কিম-কন্যার অংশগ্রহণ, তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করার স্পষ্ট ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই দৃশ্য ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশ্লেষকদের ধারণা, কিম তার কন্যাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন।

ধারণা করা হচ্ছে, জু-এ’র বয়স প্রায় ১৩ বছর। যদিও উত্তর কোরিয়া সরকারিভাবে তার নাম বা বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন সামরিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে নিয়মিত দেখা যাচ্ছে, যা তাকে ঘিরে কৌতূহল আরও বাড়িয়েছে।

প্রকাশিত ছবিতে আরও দেখা যায়, ট্যাংকের বাইরের অংশে কয়েকজন সামরিক কর্মকর্তা অবস্থান করছেন। চলতি মাসের শুরুতে জু-একে একটি প্রশিক্ষণ মাঠে আগ্নেয়াস্ত্র চালাতেও দেখা গেছে। এমনকি অন্য এক ঘটনায় তাকে পিস্তল ব্যবহার করতেও দেখা যায়, যা তার সামরিক প্রশিক্ষণের ইঙ্গিত দেয়।

কেসিএনএ-এর প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি কিম জং উন একটি নতুন ধরনের ট্যাংকের সামরিক মহড়া তদারকি করেছেন। এই ট্যাংকটি ড্রোন ও ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোকাবিলায় উন্নত আক্রমণ ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করেছে।

এদিকে, উত্তর কোরিয়া তাদের সামরিক শক্তি আরও জোরদার করতে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রচলিত অস্ত্রের আধুনিকীকরণও অব্যাহত রয়েছে।

কিম জং উনের কন্যার এই সক্রিয় উপস্থিতি শুধু একটি পারিবারিক দৃশ্য নয়, বরং দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, উত্তর কোরিয়ার ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এখান থেকেই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!