ইরান তার নৌবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মারফত সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে হামলার দাবি করেছে।
ইরানি গণমাধ্যমের বরাতে নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরি জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরপর কয়েকটি ধাপে হামলা চালানো হয়েছে।
তাংসিরি জানান, হামলার লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আল ধাফ্রা বিমান ঘাঁটি, কুয়েতের আল আদিরি সামরিক ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি। এছাড়া তিনি উল্লেখ করেন, হামলায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, যুদ্ধবিমান ও বিমান জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্যবস্তু ছিল।
ইরানি পক্ষের দাবি, এসব হামলার মাধ্যমে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

