ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ শুক্রবার এই ঘোষণা দেয়। প্রকল্পটি পরিচালনা করছে মার্কিন ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস’।
প্রকল্পের বিবৃতিতে বলা হয়, “এই ব্যক্তিরা ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্ব দেন ও পরিচালনা করেন, যারা আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে যুক্ত।”
বিবৃতিতে মোজতবা খামেনি সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার ছবি প্রকাশ করা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে যে কোনো তথ্য প্রদানকারী পুনর্বাসনের সুযোগ পাবেন এবং অর্থমূলক পুরস্কারও লাভ করতে পারবেন।
সূত্র: এনডিটিভি
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

