AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মোজতবা খামেনি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:১৯ পিএম, ১২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি বন্ধ করতে হবে: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত তার প্রথম বক্তব্যে তিনি বলেন, অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। তা না হলে সেগুলোতে হামলা চালানো হবে।

মোজতবা খামেনি আরও বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবশ্যই বন্ধই রাখা হবে। ভাষণে তিনি জাতীয় ঐক্যের আহ্বান জানান এবং বলেন, চলমান সংঘাতের মধ্যে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।

তিনি বলেন, ইয়েমেনে প্রতিরোধ আন্দোলনও ‘নিজেদের দায়িত্ব পালন করবে’। পাশাপাশি ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায় বলে উল্লেখ করেন তিনি।

দেশটির সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে খামেনি বলেন, তাদের কারণে হামলার মুখেও ইরানকে আধিপত্যের অধীনে নেওয়া বা বিভক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমাদের দেশ যখন চাপ ও হামলার মুখে রয়েছে, তখন সাহসী যোদ্ধারা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’ একই সঙ্গে ইরান লড়াই চালিয়ে যাবে বলেও অঙ্গীকার করেন তিনি।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী-খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!