AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৩৭ এএম, ১ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি বর্তমানে তাদের ঘোষিত প্রতিশোধমূলক অভিযানের ষষ্ঠ ধাপ বাস্তবায়ন করছে। এই ধাপে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী, অভিযানে মোট ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এছাড়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকেও হামলার আওতায় আনার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে রয়েছে তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড সদরদপ্তর ‘হাকিরিয়া’ এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানি সশস্ত্র বাহিনী পর্যায়ক্রমে আরও কঠোর ও ধারাবাহিক প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে। তারা জানায়, এই অভিযান চলমান থাকবে এবং প্রতিটি ধাপ আগের তুলনায় আরও ‘কঠোর ও ভিন্নমাত্রার’ হবে।

তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!