AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ দেশের আকাশসীমা বন্ধ, জরুরি অবস্থা জারি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

৬ দেশের আকাশসীমা বন্ধ, জরুরি অবস্থা জারি

ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পর ইরান, ইসরায়েল, ইরাক, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত—এই ছয় দেশ তাদের আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে হামলার পরপরই ইসরায়েল সব বেসামরিক ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দেশজুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অন্যদিকে, ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে।

ইসরায়েলের হামলার পর ইরানও তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ইরানের বিপ্লবী গার্ড-সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে পরিস্থিতির প্রেক্ষিতে ইরাকও আকাশসীমা বন্ধ করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের এ হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

তবে এ ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। হামলায় হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!