AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

এবার সৌদি আরবেও বিকট শব্দে বিস্ফোরণ

ইসরায়েলে পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বাহরাইন, কুয়েত, আবুধাবি ও দুবাইয়ের পর এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এরই ধারাবাহিকতায় প্রথমে উত্তর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যেখানে বিকট শব্দে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

এরপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিস্ফোরণের তথ্য আসতে থাকে। বাহরাইন, কুয়েত, আবুধাবি, দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পাশাপাশি এবার সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের খবর নিশ্চিত হয়েছে।

বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটিতে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়।

এর আগে শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, ইরানের বিরুদ্ধে ‘পূর্বপরিকল্পিত সামরিক অভিযান’ শুরু করা হয়েছে, যার লক্ষ্য ইসরায়েলের প্রতি সম্ভাব্য হুমকি দূর করা।

ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকাসহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া কেরমানশাহ, লোরেস্তান, তাবরিজ, ইসফাহান এবং কারাজ শহরেও হামলার খবর পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!