AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান চীনের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তান ও আফগানিস্তানকে আলোচনায় বসার আহ্বান চীনের

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। সংকট সমাধানে উভয় দেশকে সংযম দেখিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে বেইজিং।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি শান্ত করতে নিজস্ব কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে মধ্যস্থতার উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তেজনা প্রশমনে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে চীন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা আফগানিস্তান-পাকিস্তান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতে হতাহতের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ ধরনের উত্তেজনা কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়।”

তিনি আরও বলেন, সংঘাতের অবসান উভয় দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। আলোচনার মাধ্যমে সংকট সমাধান হলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে বলে মনে করে চীন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!