ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শনিবার (১৭ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। ফলে উল্লিখিত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ধরনের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ কর আরোপ করা হবে।
ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের কাছে ‘সম্পূর্ণ ও নিঃশর্তভাবে’ বিক্রির বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।
শুল্ক আরোপের আওতায় থাকা দেশগুলো হলো—ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইউরোপ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং উভয় পক্ষের অর্থনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

