AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুরো ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:০০ এএম, ৯ জানুয়ারি, ২০২৬

পুরো ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট

সম্পূর্ণ ইরানজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে টানা কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইন্টারনেট পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জানায়, ইরানের সর্বত্র ইন্টারনেট ব্ল্যাকআউটের চিত্র দেখা যাচ্ছে।

সংস্থাটি আরও জানায়, ইন্টারনেট পুরোপুরি বন্ধ করার আগে সরকার বিক্ষোভকারীদের দমনে বিভিন্ন ধরনের ডিজিটাল নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ ব্যবস্থা গ্রহণ করেছিল। নেটব্লকসের মতে, সংকটময় এই সময়ে ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের তথ্য আদান-প্রদান ও যোগাযোগের মৌলিক অধিকার মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।

ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলনের তীব্রতা বাড়ছে এবং এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!