AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মক্কা-মদিনায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৪১ পিএম, ২৪ এপ্রিল, ২০২৪

মক্কা-মদিনায় তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস

সৌদি আরবের মক্কা ও মদিনায় আগামী সপ্তাহে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর বলেছে, এপ্রিলের শেষ সপ্তাহে দেশের পশ্চিমাঞ্চলে- মূলত মক্কা ও মদিনায় ৫০ থেকে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হবে। এছাড়া বাহা, জিজান, দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে মে মাসের শুরুতে রিয়াদের দক্ষিণভাগে এবং পূর্ব প্রদেশের পশ্চিমভাগে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে।

যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানকার সাধারণ মানুষকে ওই সময়টায় পূর্ব সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া দপ্তর। সংস্থাটির মুখপাত্র হুসেন আল কাহতানি বলেছেন, পশ্চিম প্রদেশের মুনিফা শহরে এক ঘণ্টায় ৪২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এই কর্মকর্তা জানিয়েছেন, যেসব এলাকায় বৃষ্টিপাত হয়েছে সেটি এপ্রিলের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে।

গত সপ্তাহে পূর্ব প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়। এর জেরে ওই অঞ্চলে সশরীরের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেখানে মাঝারি থেকে হালকা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হয়।

সূত্র: গালফ নিউজ

একুশে সংবাদ/ঢা.পো./এসএডি

Link copied!