AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৮:১০ পিএম, ১২ জুন, ২০২৬

হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জারের সার্ভার ডাউন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক ব্যবহারকারী নির্ধারিত সময়ে প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে এ সমস্যা শুরু হয় বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে এ সেবা বিঘ্নের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে সমস্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রযুক্তি সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, সাময়িক সার্ভার ত্রুটি বা কারিগরি সমস্যার কারণেই এ ধরনের সেবা বিঘ্ন ঘটতে পারে। তবে মেটার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কার হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!