AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৩:৩২ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৬

দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নোট সিরিজের নতুন ৫জি স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ উন্মোচন করেছে। কার্ভড ডিসপ্লে ও আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের গ্রাহকদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।

ইনফিনিক্স জানায়, যারা দীর্ঘদিন একই স্মার্টফোন ব্যবহার করতে চান এবং প্রিমিয়াম লুক, শক্তিশালী পারফরম্যান্স ও নিয়মিত সফটওয়্যার আপডেট প্রত্যাশা করেন—তাদের জন্যই নোট এজ ডিজাইন করা হয়েছে। পরিবর্তিত স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বিবেচনায় স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের বদলে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা ও স্থিতিশীল পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নোট এজে রয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, যার চারপাশে অতি-সংকীর্ণ বেজেল। মাত্র ৭.২ মিলিমিটার পুরু ও হালকা ওজনের ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশ আধুনিক ও পরিশীলিত লুক দিয়েছে। কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়াশোনা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল বা বিনোদনে ফোনটি ব্যবহার করা আরও আরামদায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, যা দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং জনপ্রিয় গেমে স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, যা একদিনের বেশি সময় ব্যবহারযোগ্য। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি।

দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের অংশ হিসেবে নোট এজে রয়েছে এক্সওএস ১৬ অপারেটিং সিস্টেম। এতে তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেটের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউপিএস ৩.০ প্রযুক্তির মাধ্যমে দুর্বল নেটওয়ার্ক এলাকায়ও তুলনামূলকভাবে স্থিতিশীল সংযোগ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এআই আরএডাব্লিউ+ ও লাইভ ফটো মোড সমর্থন করে। কম আলোতেও উন্নত ছবি ধারণের পাশাপাশি এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং কনটেন্ট তৈরিকে সহজ করবে। এছাড়া ৪৫০০ নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকারের মাধ্যমে উন্নত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতার কথাও জানিয়েছে ইনফিনিক্স।

নোট এজ উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইনফিনিক্স। এ উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন।

ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙে পাওয়া যাবে। বাংলাদেশে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি দেশের অনুমোদিত রিটেইল স্টোর ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!