AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৭ পিএম, ১৫ জুন, ২০২৬

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

গত এক সপ্তাহে দেশে হামে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান তিনি।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহভাজন রোগীর সংখ্যাও গত পাঁচ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে দেশে হাম নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত।

তিনি আরও জানান, দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে এবার সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তবে তামাক ও মাদক নিয়ন্ত্রণ না করা গেলে এই বড় বাজেটের পূর্ণ সুফল পাওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন রোগে অসংখ্য মানুষ মারা যান। পাশাপাশি তামাক খাত থেকে অর্জিত রাজস্বের চেয়ে বহু গুণ বেশি অর্থ ব্যয় করতে হয় এসব রোগের চিকিৎসায়, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করছে।

এছাড়া, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!