AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৭


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২২ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

হামের উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ৭৮৭

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৮৭ জন। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে।

এদিকে একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জনে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪ জনসহ মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হয়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও নিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৬২৮ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬৫৪ জন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!