AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:২০ পিএম, ১৯ জুলাই, ২০২৬

পুত্রের সঙ্গে ক্যাটরিনার আদুরে মুহূর্ত

জীবনের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উপহারটি পাওয়ার পর প্রথম জন্মদিন বলে কথা! তাই এবারের জন্মদিনটি বলিউড হার্টথ্রব ক্যাটরিনা কাইফের কাছে একটু বেশিই স্পেশাল।

মা হওয়ার পর এটিই ছিল তার প্রথম জন্মদিন। আর এই বিশেষ দিনটি স্বামী ভিকি কৌশল এবং তাদের কোল আলো করে আসা একমাত্র সন্তান ভিয়ানের সঙ্গেই ঘরোয়াভাবে উদযাপন করলেন এই অভিনেত্রী।

ফেসবুক ইনস্টাগ্রামে জন্মদিন উদযাপনের কিছু দারুণ ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা নিজেই।

শেয়ার করা ছবিতে হালকা কমলা রঙের পোশাকে বেশ দীপ্তিময় দেখাচ্ছিল ক্যাটরিনাকে। পাশে ছিলেন স্বামী ভিকি ও তাদের নয়নমণি ভিয়ান। তবে বরাবরের মতোই এবারও ছেলের মুখ আড়ালেই রেখেছেন এই তারকা দম্পতি।

মুখ দেখা না গেলেও, মা-ছেলের এই মিষ্টি রসায়ন ভক্তদের মন ছুঁয়ে গেছে। ছবির ক্যাপশনে ক্যাটরিনা তার মাতৃত্বের আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘সবচেয়ে মূল্যবান যে আশীর্বাদ তুমি (ভিয়ান), তার জন্য চিরকাল কৃতজ্ঞতায় ওপরের দিকে তাকিয়ে থাকি।

সেরা জন্মদিন।’ তবে শুধু ছেলেকে নিয়েই মেতে ছিলেন না ক্যাটরিনা, ক্যাপশনের শেষে স্বামী ভিকিকে ট্যাগ করে মজার ছলে লিখেছেন, ‘তুমি খুব একটা খারাপ নও।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!