AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বিচ্ছেদ নয়, জানালেন ভারতী সিং’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:০৮ পিএম, ২১ মে, ২০২৬

‘বিচ্ছেদ নয়, জানালেন ভারতী সিং’

ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া-কে ঘিরে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। খবর ওঠে, হর্ষ নাকি আলাদা একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা।

তবে এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছেন ভারতী। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁদের সম্পর্ক ভাঙছে না। ভারতীর কথায়, “আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের বিচ্ছেদ হচ্ছে না। আমরা আলাদা হব শুধু মৃত্যুর দিন।”

আসলে, এক অনুষ্ঠানে হর্ষ জানিয়েছিলেন যে তিনি কাজ ও লেখালেখির জন্য শান্ত পরিবেশ চেয়ে আলাদা একটি বাসা ভাড়া নিয়েছেন। বাড়িতে সন্তানদের কোলাহলের কারণে মনোযোগ দিয়ে কাজ করতে সমস্যা হচ্ছিল বলেই তিনি এই সিদ্ধান্ত নেন।
বাস্তব জীবন থেকে শুরু করে রূপালি পর্দা সবখানেই ভারতী ও হর্ষের জুটি দারুণ জনপ্রিয়। একসঙ্গে একাধিক রিয়্যালিটি শো সঞ্চালনা করে দর্শকদের মন জয় করেছেন তারা। হর্ষও বিভিন্ন সময়ে ভারতীর প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন প্রকাশ্যে।

তবে সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার একটি টক-শোতে এসে হর্ষ জানান, তিনি স্ত্রী ও দুই সন্তানকে ছেড়ে অন্যত্র একটি বাড়ি ভাড়া নিয়েছেন। হর্ষের এমন মন্তব্যের পর থেকেই এই তারকা দম্পতির ডিভোর্স নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

এই বিষয়ে হর্ষ জানান, মূলত ঘরে সবসময় বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি ও শোরগোল লেগেই থাকে। সেখান থেকে বাঁচতেই নাকি আলাদা বাড়ি ভাড়া নিয়েছেন তিনি। হর্ষের এমন যুক্তিতে সঞ্চালক নেহা ধুপিয়া আপত্তি জানালেও, নেহার স্বামী অভিনেতা অঙ্গদ বেদি অবশ্য হর্ষের পক্ষই নিয়েছেন।

বিচ্ছেদের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে ভারতী সিং বলেন, ‘আপনারা নিশ্চিন্তে থাকুন, আমাদের কোনো বিচ্ছেদ হচ্ছে না। আমাদের মৃত্যু যেদিন হবে, সেদিনই কেবল আমরা আলাদা হব।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!