AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হানিয়া আমির


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৫৫ পিএম, ৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন হানিয়া আমির

পাকিস্তানের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি মর্যাদাপূর্ণ ২০২৬ সালের ‘ফোর্বস ৩০ অনূর্ধ্ব ৩০ এশিয়া’ তালিকায় বিনোদন ও ক্রীড়া ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন।

এই স্বীকৃতি তাকে আঞ্চলিক অঙ্গনে অন্যতম প্রভাবশালী তরুণ ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছে। একই সঙ্গে এটি তার ক্রমবর্ধমান বাণিজ্যিক সাফল্য ও আন্তর্জাতিক পরিচিতিরও প্রমাণ বহন করে।

২০১৬ সালে রূপালি পর্দায় অভিষেকের পর থেকে হানিয়া আমিরের এই দীর্ঘ পথচলার কথা বিশেষভাবে উল্লেখ করেছে ফোর্বস। বর্তমানে ইনস্টাগ্রামে ২ কোটিরও বেশি ফলোয়ার নিয়ে তিনি পাকিস্তানের সবচেয়ে অনুসরিত নারী।

ফোর্বস জানিয়েছে, জনপ্রিয় সব নাটকে ধারাবাহিক চমৎকার অভিনয় এবং সাম্প্রতিক সময়ে সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করার ক্ষমতাই তাকে এই বৈশ্বিক স্বীকৃতি এনে দিয়েছে।

পাশাপাশি বিনোদন দুনিয়ায় তার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টিও এই তালিকায় উঠে এসেছে। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামেত লো’-তে তার অন্তর্ভুক্তি চলতি বছরের শেষের দিকে তাকে আরও বড় পরিসরে আন্তর্জাতিক দর্শকদের সামনে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ফোর্বসের এই স্বীকৃতি কেবল হানিয়ার অভিনয় দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ নয়। অভিনয়ের পাশাপাশি তার সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন প্রচারণামূলক কাজের প্রতি অঙ্গীকারকেও সম্মান জানানো হয়েছে।

সম্প্রতি জাতিসংঘ নারী সংস্থার জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে তার নিয়োগ পাওয়ার বিষয়টি ফোর্বস বিশেষভাবে উল্লেখ করেছে। বিনোদন ও সমাজসেবার এই দ্বিমুখী সমন্বয় পাকিস্তানের আধুনিক সাংস্কৃতিক অঙ্গনে হানিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

বছরের অন্যতম ব্যস্ত ও সফল এই সময়ে ক্যারিয়ারের এমন একটি বড় অর্জনকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উদযাপনের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!