বলিউড দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার। সম্প্রতি এক যৌথ বিবৃতির মাধ্যমে এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছেন। আর তাদের এই বিচ্ছেদের খবর সামনে আসতেই সিনেপাড়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সব ধোঁয়াশা দূর করে মৌনী রায় হাজির হলেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর `কান চলচ্চিত্র উৎসব`-এ।

আসন্ন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে ফ্রেঞ্চ রিভেরায় অনুষ্ঠিত ‘মার্শে ডু ফিল্ম’ বিভাগে যোগ দিয়েছেন মৌনী। ২০২৬ সালের কানের মঞ্চ মাতাতে এই ‘বং বিউটি’ বেছে নিয়েছেন ক্লাসিক মনোক্রম লুক।
সাদা হাল্টার-স্টাইল কলার ডিটেলিংয়ের সঙ্গে কালো গাউনের যুগলবন্দিতে কানের লাল গালিচায় গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন তিনি। কানের সেই চোখধাঁধানো লুকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মৌনী ক্যাপশনে লিখেছেন, ‘কান ও ক্যাওয়াস’।


ব্যক্তিগত জীবনের এত বড় ঝড়ের মধ্যেও মৌনীর এমন পেশাদারিত্ব দেখে মুগ্ধ গোটা ইন্ডাস্ট্রি। কানের লাল গালিচায় মৌনীর এই রূপ দেখে প্রশংসা না করে পারেননি তার প্রিয় বান্ধবী দিশা পাটানি।

মৌনীর পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে দিশা লিখেছেন, ‘এগিয়ে চলো।’ অন্যদিকে, আরেক তারকা মন্দিরা বেদি মৌনীকে আরও আত্মবিশ্বাসী হওয়ার প্রেরণা জুগিয়ে লিখেছেন, ‘এই মুহূর্তে মৌনী একদম মুডে আছে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

