AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:২৮ এএম, ১৬ মে, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার আর নেই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মে) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় ও কারিনার বাবা কায়সার হামিদ।

তিনি গণমাধ্যমকে জানান, চিকিৎসার একপর্যায়ে কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় তার রক্তচাপ দ্রুত কমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার আরও অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

পরে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরবর্তীতে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

চিকিৎসাসংশ্লিষ্ট সূত্র জানায়, শুরুতে সাধারণ শারীরিক অসুস্থতা মনে হলেও পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ শনাক্ত হয়। পরবর্তীতে তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। সংক্রমণের কারণে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে এবং একপর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাণ ও অভিনয়ের মাধ্যমে কারিনা কায়সার তরুণদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!