AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চঞ্চল চৌধুরী-নীলাঞ্জনা নীলা জুটি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৮ পিএম, ২ মে, ২০২৬

চঞ্চল চৌধুরী-নীলাঞ্জনা নীলা জুটি

দুই প্রজন্মের দুই তারকা-একজন অভিনয় ও সংগীতে অনন্য, আরেকজন শোবিজে যাত্রা শুরু করেছেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এবার তারা একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন নতুন নাটকে।

নাটকটির নাম জামাইয়ের আবদার। এতে জুটি হয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং লাক্স তারকা নীলাঞ্জনা নীলা।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ। এতে আরও বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকেও দেখা যাবে।

নাটকটির গল্প রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পারিবারিক আবহে নির্মিত এই নাটকে তুলে ধরা হবে এক জামাইকে ঘিরে নানা আবদার, সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের আবেগঘন মুহূর্ত।

নাটকটির শুটিং চলছে ঢাকার অদূরে পুবাইল টেলিহোম হাউজে। নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় প্রচার হবে নাটকটি।

ঈদকে ঘিরে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসবে হাস্যরস, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের উষ্ণতা, এমনটাই প্রত্যাশা নির্মাতা সংশ্লিষ্টদের।


 

একুশে সংবাদ/ওজি

Link copied!