AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফের জুটি বাঁধছেন আহান-অনীত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৪৫ পিএম, ১৬ এপ্রিল, ২০২৬

ফের জুটি বাঁধছেন আহান-অনীত

‘সাইয়ারা’র দুর্দান্ত সাফল্যের পর আবারও একসঙ্গে ফিরছেন অভিনেতা আহান পান্ডে ও অনীত পাড্ডা। জনপ্রিয় এই জুটিকে নিয়ে ফের নির্মাতা মোহিত সুরি তৈরি করতে যাচ্ছেন যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন প্রেমের ছবি। ছবিটি প্রযোজনা করবেন অক্ষয় উইধানি।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই চলচ্চিত্রটি এমন এক সিনেমাটিক অভিজ্ঞতা দিবে, যেখানে আবেগঘন গল্পের সাথে থাকবে দীর্ঘদিন মনে গেঁথে থাকার মতো সুরেলা সংগীত।

নতুন ছবিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে মোহিত সুরি বলেন, ‘ভালোবাসা আমি তীব্রভাবে অনুভব করতে চাই আর সেই কারণেই একজন গল্পকার হিসেবে বারবার এই ঘরানায় ফিরে আসি। ‘সাইয়ারা’র টিমের সঙ্গে আবার কাজ করা সত্যিই অসাধারণ। এই পুনর্মিলন ঘরে ফেরার মতো, তবে নতুন কিছু সৃষ্টির সন্ধানে।’

তিনি আরও বলেন, ‘নিজেকে নতুন শিল্পীর মতোই একইসঙ্গে রোমাঞ্চিত ও উদ্বিগ্ন লাগছে । আশা করি, আগের মতো এবারও আমার ছবির গান মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’

প্রযোজক অক্ষয় উইধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ মানেই শুধু একটি ছবি বানানো নয়, বরং এমন এক অনুভূতি, এমন এক সুর, এমন এক মুহূর্তের খোঁজ করা যা পর্দা কালো হয়ে যাওয়ার পরও দর্শকের মনে রয়ে যায়।’

জানা গেছে, চলতি বছরের শেষ দিকেই ছবিটির শ্যুটিং শুরু হবে। ২০২৭ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে এই বহুল প্রতীক্ষিত প্রেমের ছবি।

গত বছরের বক্স অফিস তোলপাড় করা মোহিত সুরি নির্মিত সিনেমা ‘সাইয়ারা’ তে এক নবাগত সংগীতশিল্পী ও প্রাথমিকভাবে আলজেইমারে আক্রান্ত এক গীতিকারের হৃদয়স্পর্শী প্রেমের গল্প দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল।

দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও ছবিটি ব্যাপক ব্যবসা করেছে। ভারতে ছবিটির আয় ৩৩৮ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ৫০০ কোটিরও বেশি আয় করেছে।

সাইয়ারা শুধু দর্শকপ্রিয়তাই পায়নি, এটি ছিল মোহিত সুরির ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবিগুলোর মধ্যে একটি। এর আগে তিনি ‘আওয়ারাপান’, ‘মালাং’, ‘মার্ডার ২’, ‘এক ভিলেন’ এবং ‘আশিকি ২’র মতো তীব্র আবেগময় মিউজিক্যাল সিনেমার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!