AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রীতম-জেফারের প্রথম ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আসছে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৩৬ পিএম, ৯ এপ্রিল, ২০২৬

প্রীতম-জেফারের প্রথম ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’ আসছে

জনপ্রিয় দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান প্রথমবার একসঙ্গে জুটি হয়ে আসছেন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’-তে—যা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

শিহাব শাহীনের পরিচালনায় এই দুই সংগীতশিল্পীকে নিয়ে নির্মিত হয়েছে নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। আগামী ১৪ এপ্রিল, বাংলা নববর্ষ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ফিল্মটি।

জানা গেছে, বছরখানেক আগে শুটিং শেষ হয় এই প্রোজেক্টের। কারিগরি কিছু জটিলতা থাকায় আটকে ছিল এর মুক্তি। অবশেষে তা আসছে; সম্প্রতি টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওয়েব ফিল্মটির ট্রেলার প্রকাশের কথা রয়েছে।

ফিল্মটির গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শিহাব শাহীন জানান, একটি মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। যে মেয়েটি সবসময় নিজের ইচ্ছা ও চাওয়াকে প্রাধান্য দেয় এবং নিজের জীবনকে নিজের মতো করে গড়ে তুলতে চায়। তার এই স্বাধীনচেতা স্বভাব থেকেই একসময় জীবন ও সম্পর্কের মাঝে নানা জটিলতার সৃষ্টি হয়। সেই টানাপোড়েন ঘিরেই এগিয়েছে চিত্রনাট্য।

প্রীতম ও জেফার এবারই প্রথম জুটি বাঁধলেও শিহাব শাহীনের সঙ্গে দুজনেরই কাজ করার অভিজ্ঞতা রয়েছে। প্রীতম অভিনয় করেছেন এই নির্মাতার ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ফিল্ম ও ‘ক্যাকটাস’ সিরিজে। অন্যদিকে জেফারকে দেখা গেছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে। পরিচালনার পাশাপাশি ‘তুমি আমি শুধু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন শিহাব শাহীন নিজেই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!