AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে সিনেমাকে এগিয়ে রাখছেন বাঁধন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪৮ পিএম, ৩১ মার্চ, ২০২৬

যে সিনেমাকে এগিয়ে রাখছেন বাঁধন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এ ছবিটির একটি চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সম্প্রতি তার অভিনীত ছবি সহ ঈদের অন্যান্য ছবি প্রসঙ্গে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি। কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো, প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে।’

‘আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে, কারণ সে এ ধরনের একটা প্লটে কাজ করেছে। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি টুশিতো অসাধারণ করেছে।’

তার ভাষায়, ‘রিজবি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন, সিনিয়র যারা আছেন, তারা সবাই খুবই ভালো করেছেন। তারপর আমি দম দেখেছি।

দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে এগিয়ে রাখব। কারণ আমি চাই বাংলাদেশে এ ধরনের গল্পে কাজ হোক এবং এ ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দেবেন তত বেশি ডিরেক্টররা উৎসাহ পাবে এ ধরনের কাজ করার।’

অভিনেত্রী বলেন, ‘আপনারা হলে আসেন সব সিনেমা দেখেন। আমি বলব বনলতা এক্সপ্রেস দেখেন, দম দেখেন, প্রেসার কুকার দেখেন, বাকি যে দুটো আছে প্রিন্স, রাক্ষস সব দেখেন কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন।’

 

Link copied!