AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মারা গেলেন অভিনেতা প্রণব


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:১০ পিএম, ৩১ মার্চ, ২০২৬

মারা গেলেন অভিনেতা প্রণব

টালিউডের তারকা অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের গত ২৯ মার্চ সন্ধ্যায় মৃত্যু হয়েছে।  পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি টালিপাড়া। এরইমধ্যে ফের দুঃসংবাদ এল।

এবার অকালেই চিরঘুমের দেশে পাড়ি জমালেন টালিউডের আরেক অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তার মৃত্যুর খবর আসে। মৃত্যুকালে মাত্র ৩৩ বছর বয়স হয়েছিল। এ টেলি অভিনেতার আকস্মিক মৃত্যুতে ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মী, পরিবার ও স্বজনরা এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোকবিহ্বল।

জানা গেছে, হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রণব। পরে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা নেয়া হলেও রক্ষা করা যায়নি তাকে।

এদিন সকালে অভিনেত্রী অলোকানন্দা গুহ প্রণবের মৃত্যুর খবর নিশ্চিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে লেখেন, ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন, আমি আর পারছি না, খুব কাজের প্রয়োজন। এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি, কারণ তুমি অভিনয় খুব ভালো করতে দাদা। বলেছিলাম, আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা কি শুনলাম? সব ছেড়ে চলে গেলে? কিছুই করতে পারলাম না আমি...!

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রণবের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন নির্মাতা পাভেল ঘোষও। তিনি অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, তোমাকে আর বকার সুযোগ হবে না।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!