AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসছে নতুন মিষ্টি এক ফোক গান “মোহ মায়া”


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:০৯ পিএম, ২৮ মার্চ, ২০২৬

আসছে নতুন মিষ্টি এক ফোক গান “মোহ মায়া”

নেক্সা স্টুডিওর ব্যানারে নির্মিত নতুন ফোক গান ‘মোহ মায়া’ প্রকাশের অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা। সুর, শব্দ ও অনুভূতির কোমল মেলবন্ধনে তৈরি গানটি আগামী ৩০ মার্চ বিকেল ৫টায় Nexa Studio–এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে উন্মুক্ত করা হবে।

গানটির কথায় উঠে এসেছে গভীর আবেগ ও সহজ-সরল জীবনের অনুভূতি। “যেখানেই মন দিয়েছি / সেখানেই ছিল মানা / মনে কি আর যায়রে বাঁধা / মন জানে না মনের ঠিকানা…”—এমন পংক্তিতে ধরা পড়েছে মনের অস্থিরতা, ভালোবাসার টানাপোড়েন এবং না-পাওয়ার বেদনা। গানটির কথা লিখেছেন লেখক, গবেষক ও কবি নাজমীন মর্তুজা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস। তার আবেগঘন ও মাধুর্যপূর্ণ কণ্ঠ গানটিকে দিয়েছে আলাদা আবেদন। সুর করেছেন এস. ডি. সাগর এবং সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন।

শুধু গান নয়, এর মিউজিক ভিডিওতেও দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। Nexa Production Team–এর নির্মাণে ভিডিওটিতে গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য—মেঠোপথ, নদীর ঢেউ, নৌকার দোলা ও সবুজ ফসলের মাঠ—নান্দনিকভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন মোনালিসা ও আলভি মামুন।

নেক্সা স্টুডিওর প্রত্যাশা, ‘মোহ মায়া’ গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে। আবেগ, সুর ও কণ্ঠের সমন্বয়ে নতুন প্রজন্মের ফোক সংগীতে এটি যোগ করবে একটি নতুন মাত্রা।

একুশে সংবাদ/এ.জে

Link copied!