AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন ‘হ্যারি পটার’প্রথম ঝলক


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪০ পিএম, ২৬ মার্চ, ২০২৬

নতুন ‘হ্যারি পটার’প্রথম ঝলক

উন্মোচিত হলো হ্যারি পটার প্রেমীদের জন্য এইচবিও-এর নতুন সিরিজের প্রথম দৃশ্য। সিরিজটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে নতুন হগওয়ার্টসের কুইডিচ মাঠ এবং ছাত্রছাত্রীদের প্রবেশদ্বারের রোমাঞ্চকর মুহূর্ত।

প্রকাশিত ছবিতে নতুন হ্যারি পটার (ডমিনিক ম্যাকলাফলিন) গ্রিফিন্ডর হাউসের ঐতিহ্যবাহী লাল ও সোনালি রঙের আলখাল্লা পরিহিত হয়ে কুইডিচ মাঠের দিকে হাঁটছেন। তার সামনেই গ্রিফিন্ডর ও হাফেলপাফের পতাকা হাতে অন্যান্য ছাত্রছাত্রীদের মাঠে প্রবেশ করতে দেখা গেছে।

জে কে রাউলিং-এর বই অবলম্বনে নির্মিত এই নতুন সিরিজে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে। সিরিজটির শো-রানার হিসেবে আছেন ফ্রান্সেসকা গার্ডিনার, আর পরিচালনার দায়িত্বে রয়েছেন মার্ক মাইলোড। বর্তমানে যুক্তরাজ্যের লিভসডেন স্টুডিওতে দৃশ্যধারণের কাজ চলছে।

পুরানো সিনেমার মতোই এই সিরিজে দেখানো হবে তরুণ হ্যারির জাদুকর হয়ে ওঠা, মাগল পরিবার ছেড়ে হগওয়ার্টসে যাত্রা এবং বন্ধুদের সঙ্গে লর্ড ভলডেমোর্টের বিরুদ্ধে রোমাঞ্চকর লড়াই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!