AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিশোর ‘দম’ সিনেমার তিন দিনে আয় কত?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৪৯ পিএম, ২৫ মার্চ, ২০২৬

নিশোর ‘দম’ সিনেমার তিন দিনে আয় কত?

আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘দম’এ সিনেমা মুক্তির তিন দিনে মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে।

অ্যাকশনের বদলে জীবনমুখী গল্পের সিনেমার প্রতি দর্শকদের প্রবল আগ্রহ বাড়ায় ‘দম’ সিনেমার প্রায় সবকটি শো চলছে হাউসফুল। যে কারণে দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।

যেখানে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ৩৫টি শোর মধ্যে ২৭টিই ছিল হাউসফুল, যা নিশোর ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

২০২৬ সালের প্রথম সিনেমা হিসেবে বাংলাদেশের মাল্টিপ্লেক্সে এক কোটি টাকার গ্রস কালেকশন দিয়ে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০.৩৯ লাখ টাকা দিয়ে শুরু হয় ওপেনিং রেভিনিউ।

দ্বিতীয় দিনে সিনেমাটি ৩৪.০৭ লাখ এবং তৃতীয় দিনে ৩৬.৫২ লাখ টাকা আয় করে। তিন দিনের মোট আয়ের হিসেবে কোটির ঘরে পৌঁছেছে ঈদের সিনেমা ‘দম’।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!