ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির হাত ধরে সম্পূর্ণ ভিন্ন এক লুকে পর্দায় ফিরছেন অভিনেত্রী আনুশকা।
এটি হতে যাচ্ছে আনুশকার ক্যারিয়ারের প্রথম তেলুগু সিনেমা। শুধু তা-ই নয়, একটি বিগ-বাজেট সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান ঘরানার এই ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণের মেগাস্টার আল্লু অর্জুনকে। অ্যাটলির এই প্রজেক্ট মানেই যে তারকাসমাবেশ, তার প্রমাণ আবারও মিলল।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সিনেমাটি কেবল আনুশকা আর আল্লু অর্জুনের রসায়নেই সীমাবদ্ধ থাকছে না। এতে থাকছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা এবং জাহ্নবী কাপুর।
তবে সবচেয়ে বড় ‘টুইস্ট’ হচ্ছে রাশমিকা মান্দানার চরিত্রটি। মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে এই প্রথম পর্দায় তাকে এক দুর্ধর্ষ খলনায়িকার ভূমিকায় দেখা যেতে পারে। অন্যদিকে, আল্লু অর্জুনকে দেখা যাবে একাধিক ভিন্ন ভিন্ন চরিত্রে, যা দর্শকদের জন্য বাড়তি পাওনা।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

