AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে কবর জিয়ারতে শুভ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৩০ পিএম, ২৩ মার্চ, ২০২৬

মায়ের শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে কবর জিয়ারতে শুভ

অভিনেতা আরিফিন শুভ এবারও ঈদ উদযাপনে তার প্রয়াত মায়ের স্মৃতিকে সঙ্গে নিয়েছেন। মা হারানোর শোক এখনও ভুলতে পারেনি তিনি। বিশেষ করে ঈদের সময় তার অভাব শ্বাসরোধকারী মনে হয়।

মায়ের মৃত্যুর পর থেকে শুভ তার ব্যবহৃত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে ঈদ উদযাপন করছেন। এবারের রোজার ঈদও তার ব্যতিক্রম হয়নি।

ঈদ উপলক্ষে সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তায় আরিফিন শুভ জানান, তার পরনের পাঞ্জাবি কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয় বরং প্রয়াত মায়ের স্মৃতির সঙ্গে জড়ানো একটি বিশেষ সাজ।

তিনি বলেন, ‘এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি ‘জ্যাজ সিটি’ নামের ওয়েব সিরিজে কাজ করেছি, যা সম্প্রতি মুক্তি পেয়েছে।’

আরিফিন শুভ আরও জানান, ‘আমার ঈদটা আগের মতোই। মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবী পরে সকালে মায়ের কবর জিয়ারত করেছি। এরপর বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাব, আড্ডা দেব, খাওয়া-দাওয়া করবো।’

তিনি সবশেষে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসঙ্গে থাকা। আশা করি এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!