AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘প্রেমের গল্প’রোশান-চমক জুটির


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৫৪ পিএম, ১৪ মার্চ, ২০২৬

‘প্রেমের গল্প’রোশান-চমক জুটির

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’। ভালোবাসার আবেগ আর হৃদয়ের গভীর অনুভূতি ঘিরে করে নির্মিত এই প্রোজেক্টে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এটি পরিচালনা করেছেন মাহিন আওলাদ।

রোম্যান্টিক ঘরানার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। সুনামগঞ্জের নীলাদ্রি লেক ও তাহিরপুরের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্যধারণ করা হয়েছে।

চমক

জিয়াউল রোশান বলেন, গানটি শোনার পরই আমার খুব ভালো লেগেছে। এরপর মাহিন আওলাদ ভাইয়ের ভিডিওর পরিকল্পনা শুনে মনে হলো কাজটি করা উচিত। এখানে আমার চরিত্রটি ভিন্ন ঘরানার, যার জন্য আমাকে নিজের লুকও পরিবর্তন করতে হয়েছে। আশা করছি, দর্শকেরা আমাকে নতুনভাবে পাবেন।

দিলশাদ নাহার কণা ও শেইখ লিমন

অভিনেত্রী চমক বলেন, গানের সঙ্গে মিল রেখে পরিচালক দারুণ একটি ভিডিও বানিয়েছেন। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছিল। পুরো টিম অনেক পরিশ্রম করেছে। দর্শকদের কাজটি ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।

পরিচালক মাহিন আওলাদ জানান, মিউজিক্যাল ফিল্ম ‘প্রেমের গল্প’ ঈদের দিন সন্ধ্যায় ‘সান প্রোডাকশন হাউস’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!