AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপত্তা বেষ্টনিতে হবে রাশমিকার বিয়ে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নিরাপত্তা বেষ্টনিতে হবে রাশমিকার বিয়ে

বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় রাশমিকা মান্দানা। বিয়ে কবে করছেন সেই তারিখও প্রকাশ হয়, তবে অভিনেত্রী পরিষ্কার জানিয়ে দেন তিনি বিয়ে করছেন না। এরপরই আবারও নতুন করে বিয়ের তারিখ আসে।

জানা যায়, দক্ষিণি সিনেমার বহুল আলোচিত জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা ২৬ ফেব্রুয়ারি বিয়ে করছেন। আপাতত এ তারিখ নিশ্চিত বলেই দাবি করছে ভারতীয় গণমাধ্যম।

তবে এ জুটির বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। বছরের সবচেয়ে আলোচিত এই আয়োজন হতে যাচ্ছে কঠোর নিরাপত্তা আর গোপনীয়তার আবরণে মোড়ানো একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান।

বিভিন্ন সূত্রের খবরে জানা যায়, বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত

রাজস্থানের একটি প্রাসাদে আয়োজিত হতে যাওয়া এই বিয়ের চারপাশে থাকবে বহুস্তর নিরাপত্তাবলয়। বিদেশি সংস্থাটি স্থানীয় রাজস্থান পুলিশের সঙ্গে সমন্বয় করে পুরো আয়োজনটি নিরাপদ রাখবে।

সূত্র বলছে, রাশমিকা ও বিজয় দুজনেই ব্যক্তিগত পরিসরকে অত্যন্ত গুরুত্ব দেন; তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি তারা রাখতে চান শুধুই কাছের মানুষদের জন্য।

অর্থাৎ অনুষ্ঠানের ভেতরের কোনো ছবি, ভিডিও বা তথ্য অনুমতি ছাড়া বাইরে ফাঁস করা যাবে না। আয়োজনের সঙ্গে যুক্ত ভেন্ডর থেকে শুরু করে লজিস্টিক টিম-সবাইকে রাখা হয়েছে কঠোর নীরবতা পালনের শর্তে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!